শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

৩০ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন ভিলা, প্রিন্স উইলিয়ামের বুনো উল্লাস

৩০ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন ভিলা, প্রিন্স উইলিয়ামের বুনো উল্লাস

যুক্তরাজ্যের ভবিষ্যত রাজা প্রিন্স উইলিয়ামের সামনে ইউরোপা লিগের রাজা হিসেবে নিজের আসনটা পাকাপোক্ত করলেন উনাই এমেরি। ছয়বার ফাইনালে উঠে পঞ্চম বার তিনি শিরোপা উদযাপন করলেন। জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে এমেরির অ্যাস্টন ভিলা।

যুক্তরাজ্যের ভবিষ্যত রাজা প্রিন্স উইলিয়ামের সামনে ইউরোপা লিগের রাজা হিসেবে নিজের আসনটা পাকাপোক্ত করলেন উনাই এমেরি। ছয়বার ফাইনালে উঠে পঞ্চম বার তিনি শিরোপা উদযাপন করলেন। জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে এমেরির অ্যাস্টন ভিলা। সবমিলিয়ে ৩০ বছর এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের শিরোপাখরা কাটানোর দিনে ইংলিশ ক্লাবটির হয়ে বুনো উল্লাসে মেতেছেন প্রিন্স উইলিয়ামও।

গতকাল (বুধবার) দিবাগত রাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে বলের পজেশন বাদে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে ওয়াটকিন্স-মার্টিনেজদের ভিলা। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রথমার্ধে করা ইয়োরি টিলেমান্স ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। মর্গান রজার্স দ্বিতীয়ার্ধে আরেক গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। যে চাপ সামলে আর উঠে দাঁড়াতে পারেনি জার্মানির ফ্রেইবুর্গ।

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল ভিলা। এদিকে তাদের শিরোপা নির্ধারণী ম্যাচ তো বাকি ছিল–ই, সেখানেও ট্রফি বাগিয়ে নিয়ে মৌসুমের শেষটা দারুণভাবে করল এমেরির দল। ইংলিশ এই কোচ ছয়বার ইউরোপা লিগের ফাইনালে উঠে পাঁচবারই সফল। কেবল ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালের ডাগআউটে থেকে তিনি একবার জিততে পারেননি। ভিলা ছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে তিন এবং ভিয়ারিয়ালের হয়ে একবার চ্যাম্পিয়ন হলেন এমেরি।

এর আগেও সরাসরি মাঠে উপস্থিত থেকে অ্যাস্টন ভিলার ম্যাচ উপভোগ ও উল্লাসে মাততে দেখা গেছে প্রিন্স উইলিয়ামকে। এবার তিনি জন্মের পর প্রথমবার ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে পছন্দের ক্লাবটির শিরোপা জয়ের সাক্ষী হলেন। এর আগে সর্বোচ্চ সাফল্য হিসেবে ভিলাকে প্রথম সিলভারওয়ার জিততে দেখেছেন ১৯৯৬ লিগ কাপে। ভিলার জয়ে গলা ফাটিয়ে উল্লাস তো করেছেন–ই, পরবর্তীতে প্রিন্স উইলিয়াম এক্স পোস্টে লিখেছেন, ‘বিস্ময়কর রাত! এই ক্লাবের সঙ্গে যুক্ত খেলোয়াড়, টিম স্টাফসহ সবাইকে অনেক অভিনন্দন।’

আরও

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭