সারা দেশ
১৫ শত পরিবারের মাঝে ত্রাণমন্ত্রী’র জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যায় পানিবন্দী অসহায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে তিনি নিজে বন্যাদুর্গত এলাকায় উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এসব জরুরি সামগ্রী তুলে দেন।ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় প্রতিটি দুর্গত এলাকায় দ্রুততম সময়ে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় পানিবন্দী কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসনের আওতায় আনা হবে।দুর্যোগ মোকাবেলায় সরকারের পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দেন। একই অনুষ্ঠানে মন্ত্রী বিগত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে যেসকল দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে গরু ও আর্থিক সহায়তা প্রদান করেন।ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছানো আমাদের অঙ্গীকার এবং পর্যায়ক্রমে সকল ভুক্তভোগী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
আরও
সারা দেশ
সিরাজদিখানে অবৈধ ড্রেজার বাণিজ্য ও পাইপলাইন অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বাণিজ্য এবং জোরপূর্বক পাইপলাইন বসানোর প্রত...
২০২৬-০৭-১৭ ২২:৪৩
সারা দেশ
পাংশায় সাজাপ্রাপ্ত ও দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন জিআর সাজাপ্রাপ্ত এবং দুইটি জিআর ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছ...
২০২৬-০৭-১৭ ২২:৪১
সারা দেশ
সিংড়ায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮...
২০২৬-০৭-১৭ ২২:৩৯
সারা দেশ
মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২
মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...
২০২৬-০৭-১৭ ২২:৩৭
সারা দেশ
মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...
২০২৬-০৭-১৭ ২২:৩১
সারা দেশ
ওয়ার্ড পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
"করতোয়া নদী পেরিয়ে ভোট দিতে যেতে চাই না, নিজেদের সংলগ্ন ও একই মৌজার ওয়ার্ডেই থাকতে চাই"— এমন দাবিতে বগুড়ার নবগঠিত মোকামত...
২০২৬-০৭-১৭ ২২:২৭