শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

ফিচার-লাইফস্টাইল

যে ভিটামিনের অভাবে সারারাত হাঁসফাঁস লাগে

যে ভিটামিনের অভাবে সারারাত হাঁসফাঁস লাগে

ঘুমের মধ্যে অস্থিরতা, বুক ধড়ফড়, অকারণ হাঁসফাঁস বা শ্বাসকষ্টের মতো অনুভূতি— এগুলো অনেকেই অবহেলা করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব সমস্যার পেছনে শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের ঘাটতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ভিটামিন বি১২ ও ভিটামিন ডি-এর অভাব।

চিকিৎসকদের মতে, ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্র ও রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ঘাটতি হলে শরীরে অক্সিজেন পরিবহন ব্যাহত হতে পারে, ফলে দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড় এবং রাতে শ্বাসকষ্ট বা হাঁসফাঁসের মতো সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে এটি অনিদ্রা ও উদ্বেগের মাত্রাও বাড়াতে পারে।

অন্য দিকে ভিটামিন ডি-এর ঘাটতিও ঘুমের ব্যাঘাত এবং শ্বাস-প্রশ্বাসজনিত অস্বস্তির সঙ্গে সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে, যাদের শরীরে ভিটামিন ডি কম, তাদের মধ্যে স্লিপ ডিসঅর্ডার, রাতে অস্থিরতা এবং হঠাৎ শ্বাস আটকে আসার অনুভূতি বেশি দেখা যায়।

বাংলাদেশের পুষ্টিবিদদের মতে, দেশের একটি বড় অংশের মানুষই অজান্তে এসব ভিটামিনের ঘাটতিতে ভুগছেন। পর্যাপ্ত সূর্যালোক না পাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং প্রাণিজ খাদ্য কম খাওয়ার কারণে এই সমস্যা বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সারারাত হাঁসফাঁশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে রক্ত পরীক্ষা করে ভিটামিনের মাত্রা নির্ধারণ করা দরকার।

ভিটামিন বি১২-এর ঘাটতি পূরণে মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর ভিটামিন ডি-এর জন্য নিয়মিত রোদে থাকা, সামুদ্রিক মাছ, ডিমের কুসুম এবং প্রয়োজন হলে সাপ্লিমেন্ট গ্রহণ উপকারী হতে পারে।

যদিও চিকিৎসকরা সতর্ক করে বলেন, নিজে নিজে ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়াই নিরাপদ।

আরও

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

ফিচার-লাইফস্টাইল

ভারত নয়, এবার বাংলাদেশেই কেরালার হাউজবোটের স্বাদ

নীল জলরাশির বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে বিশাল আকৃতির একটি দ্বিতল কাঠের হাউজবোট। দূর থেকে দেখলে মনে হতে পারে ভারতের কেরালা...

২০২৬-০৭-০৩ ২১:১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

ফিচার-লাইফস্টাইল

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

পবিত্র কাবা শরীফে নামাজ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে হাজরে আসওয়াদ বা কালো পাথর চুম্বনের জন্য তাড়াহুড়ো করে ছুটে না যাওয়ার আহ্...

২০২৬-০৭-০২ ১১:৫২

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

ফিচার-লাইফস্টাইল

প্রচণ্ড গরমে নীরব ঘাতক হিট স্ট্রোক : কতটা ঝুঁকিতে আপনি?

প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানবদেহ থেকে প্রচুর ঘাম ঝরে। এই ঘাম বাষ্পীভূত হয়ে দেহকে শীতল রাখতে সাহায্য...

২০২৬-০৬-২৯ ১০:০০

ডায়াবেটিস কি লিভারের অসুখের ঝুঁকি বাড়ায়? যা বলছে গবেষণা

ফিচার-লাইফস্টাইল

ডায়াবেটিস কি লিভারের অসুখের ঝুঁকি বাড়ায়? যা বলছে গবেষণা

ডায়াবেটিস হলে সতর্ক থাকা জরুরি। কারণ এটি আরও অনেক অসুখ ডেকে আনতে পারে। অনেক সময় সেসব অসুখ নীরবে লুকিয়ে থাকে, যা সহসা ধরা...

২০২৬-০৬-২২ ১০:০০

সাবুদানার ক্ষীর তৈরির রেসিপি জেনে নিন

ফিচার-লাইফস্টাইল

সাবুদানার ক্ষীর তৈরির রেসিপি জেনে নিন

যেসব উপকরণ দিয়ে খুব সহজে সুস্বাদু খাবার তৈরি করা যায় তার মধ্যে একটি হলো সাবুদানা। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু।...

২০২৬-০৬-২২ ০৯:৪৫

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লো প্রায় চার গুণ

ফিচার-লাইফস্টাইল

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লো প্রায় চার গুণ

চলতি বছর দেশব্যাপী জটিল আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাফে...

২০২৬-০৬-২২ ০৯:০০