শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

শৈলকূপায় কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, প্রায় ২ লাখ টাকার ক্ষতির দাবি

শৈলকূপায় কৃষকের ফলন্ত লাউক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা, প্রায় ২ লাখ টাকার ক্ষতির দাবি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এক কৃষকের ৩৩ শতক জমির ফলন্ত লাউক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কৃষক আলমগীর হোসেন জমিতে গিয়ে দেখেন, রাতের আঁধারে কে বা কারা তার লাউক্ষেতের সব গাছের গোড়া কেটে দিয়েছে। আলমগীর হোসেন গোকুলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন জানান, সকালে জমিতে এসে দেখেন তার সব লাউগাছের গোড়া কাটা। তিনি বলেন, “একদিন পরপর ৪ থেকে ৫ হাজার টাকার লাউ বিক্রি করতাম। এখন দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। গত বছরও একই জমির লাউগাছ কেটে দেওয়া হয়েছিল। এবারও একই ঘটনা ঘটল।”

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “গত বছরও এই জমির লাউক্ষেত কেটে দেওয়া হয়েছিল। এবারও রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্ষেতের সব লাউগাছ কেটে দিয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, “লাউক্ষেত কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২