আদালতের নির্দেশ অনুযায়ী, যাদের আয়কর নথি জব্দের আদেশ হয়েছে তারা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরী।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তার আবেদনে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।