শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরশিহারী গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) চরশিহারী গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
 

মানববন্ধন ও স্মারকলিপিতে গ্রামবাসী তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, চরশিহারী মঞ্জুর দোকান থেকে নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার, রাস্তার পাশে টেকসই ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেন নির্মাণ এবং উপজেলা মডেল মসজিদের সামনে কাঁচামাটিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ।
 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চরশিহারী গ্রামের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় চলমান বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়, ফলে কোনো রিকশা, অটোরিকশা বা জরুরি যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 

গ্রামবাসীর অভিযোগ, এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘসময় জমে থাকে। এর ফলে মশা-মাছির উপদ্রব বাড়ছে, পাশাপাশি চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
 

এলাকাবাসী আরও জানান, ঈশ্বরগঞ্জ থানা থেকে চরশিহারী গ্রামটিকে কাঁচামাটিয়া নদী আলাদা করে রেখেছে। ফলে থানা, বাজার, স্কুল-মাদ্রাসা কিংবা জমি রেজিস্ট্রি অফিসে যেতে গ্রামবাসীকে অনেকটা পথ ঘুরে মূল সড়কের সেতু ব্যবহার করতে হয়। তাদের দাবি, থানা সংলগ্ন উপজেলা মডেল মসজিদের সামনে কাঁচামাটিয়া নদীর ওপর একটি ছোট স্থায়ী সেতু নির্মাণ করা হলে গ্রামবাসীর চলাচল সহজ হবে এবং সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে।
 

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা কামাল হোসেন (৪৫), লিটন মিয়া (৬০), হযরত আলী (৫৫), কবির মিয়া (৩৪) ও পারভিন আক্তার। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ গ্রামের মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ও সেতু সংকটের কারণে প্রতিদিন দুর্ভোগ বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনজীবনে ভোগান্তি আরও তীব্র হবে।
 

চরশিহারী গ্রামের সাধারণ মানুষের এ দুর্ভোগ দূর করতে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দ্রুত রাস্তা মেরামত, ড্রেন নির্মাণ ও স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২