শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ময়মনসিংহে জয়নুল আবেদীন পার্কে উচ্ছেদ অভিযানে শতাধিক দোকান অপসারণ

ময়মনসিংহে জয়নুল আবেদীন পার্কে উচ্ছেদ অভিযানে শতাধিক দোকান অপসারণ

ময়মনসিংহের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র জয়নুল আবেদীন পার্কের আশপাশের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বিকেল ৪ ঘটিকায় এই অভিযান চালানো হয়। পার্কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১০০টি দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জয়নুল আবেদীন পার্কের দুই পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও ভাসমান ব্যবসা পরিচালিত হচ্ছিল। এতে পার্কে আসা দর্শনার্থী ও সাধারণ জনগণের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব এবং ফুটপাত সম্পূর্ণ সচল করতে আজ বিকেলে আকস্মিক এই বিশেষ অভিযান শুরু হয়।

অভিযানকালে পার্কের মূল প্রবেশদ্বার এবং এর চারপাশের ফুটপাতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রায় শতাধিক অবৈধ দোকান সম্পূর্ণভাবে অপসারণ করে পার্ক এলাকা অবমুক্ত করা হয়।

উক্ত মোবাইল কোর্ট যৌথভাবে পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।

অভিযান চলাকালীন সময়ে আরও উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের প্রসিকিউটর ও স্যানিটারী ইন্সপেক্টর মো. জাবেদ ইকবালসহ ময়মনসিংহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, জনগণের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করতে এবং পার্কের সৌন্দর্য রক্ষায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাত ও সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ ব্যবসা বা জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ ধরনের জনস্বার্থমূলক ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এদিকে সিটি করপোরেশনের এই আকস্মিক ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং পার্কে আসা দর্শনার্থীরা।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২