বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

মসজিদুল হারামে খতম তারাবিতে মুসল্লিদের ঢল

মসজিদুল হারামে খতম তারাবিতে মুসল্লিদের ঢল

সৌদি আরবে রমজানের ২৯তম দিন আজ। রমজান মাসের ২৯তম রজনীতে খতম তারাবি অনুষ্ঠিত হয়েছে মক্কার মসজিদুল হারামে। এই উপলক্ষে পবিত্র এই মসজিদে নেমেছিল মুসল্লি ও ওমরাহ পালনকারীদের ঢল। ইশা ও তারাবির নামাজ শেষে কোরআন খতমের বিশেষ মোনাজাতে অংশ নিতে এক আবেগঘন ও আধ্যাত্মিক পরিবেশে সমবেত হন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান।

দিনের শুরু থেকেই মসজিদুল হারামের চত্বর, করিডোর, মাতাফ এলাকা এবং আশপাশের রাস্তাগুলোতে মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ব্যাপক সেবামূলক ব্যবস্থার কল্যাণে বিশাল এই জনসমাগমের মধ্যেও ওমরাহ ও নামাজ আদায়ের প্রক্রিয়া ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং নিরাপদ।

দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ (জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অফ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট'স মস্ক) অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে তাদের পূর্ণ জনবল ও সক্ষমতা নিয়ে মাঠে ছিলেন।

মসজিদ চত্বরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, জীবাণুমুক্তকরণ এবং সুগন্ধি ছিটানোর কাজ চালানো হয়েছে কয়েক গুণ বেশি। এছাড়া ২৪ ঘণ্টা জমজম পানির সরবরাহ নিশ্চিত করতে নির্ধারিত স্থানগুলোতে পানির ড্রাম ও বোতলের ব্যবস্থা ছিল পর্যাপ্ত।

মসজিদে প্রবেশ ও বের হওয়ার পথগুলো সুনির্দিষ্ট গেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে। বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য আলাদা প্রবেশপথ এবং তানকল অ্যাপের মাধ্যমে ইলেকট্রিক ও ম্যানুয়াল কার্ট বা হুইলচেয়ারের ব্যবস্থা ছিল। ডিজিটাল স্ক্রিনে বিভিন্ন ভাষায় নির্দেশনার পাশাপাশি ফিল্ড রেসপন্স টিমগুলো যেকোনো প্রয়োজনে পর্যটকদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছে।

মসজিদের শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এসির শীতলীকরণ, ভেন্টিলেশন এবং আলোর ব্যবস্থাকে সর্বোচ্চ সচল রাখা হয়েছিল। এছাড়া এসকেলেটর, লিফট ও জরুরি উদ্ধার ব্যবস্থার সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরও

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

অন্যান্য

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির মেগা দরপত্রকে ঘিরে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ-ইন্ড...

২০২৬-০৯-১২ ১৭:২৯

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্যান্য

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকো...

২০২৬-০৯-১০ ২৩:৪৩

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

অন্যান্য

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসে...

২০২৬-০৯-১০ ১৯:০৯

ইউনুস-ফওজুলের ভুল নীতিই বিদ্যুৎ খাতে বর্তমান লোডশেডিং?

অন্যান্য

ইউনুস-ফওজুলের ভুল নীতিই বিদ্যুৎ খাতে বর্তমান লোডশেডিং?

বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে। এর পেছনে যে কারণটি রয়েছে তা সাধারণের ধারণার বাইরে। অভিজ্ঞরা মনে করছেন...

২০২৬-০৯-১০ ১২:২৬

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল: বিনিয়োগকারীদের জন্য আইসিসিবিতে বিশেষ মেলা

অন্যান্য

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল: বিনিয়োগকারীদের জন্য আইসিসিবিতে বিশেষ মেলা

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্র...

২০২৬-০৯-১০ ১২:২৪

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

অন্যান্য

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেও...

২০২৬-০৯-০৯ ১৭:১৫