বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে, চাঁদ দেখার পর চূড়ান্ত ঘোষণা

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে, চাঁদ দেখার পর চূড়ান্ত ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। এই তথ্য দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি জানান, আরবি ক্যালেন্ডারের ১২তম এবং শেষ মাস জিলহজ শুরু হতে পারে ১৮ মে সোমবার। সেই হিসেবে হজের গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের দিন হবে ২৬ মে মঙ্গলবার, আর পরদিন ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলিম উম্মাহর দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ১৭ মে রোববার রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ জন্ম নেবে। ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ দিগন্ত থেকে ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। প্রায় ১৯ ঘণ্টার বয়সী এই চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

তবে চূড়ান্ত তারিখ ইসলামি শরিয়ার নিয়ম অনুসারে নির্ধারিত হবে চাঁদ দেখার ভিত্তিতে। নির্দিষ্ট সময়ে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার পর ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করবেন।

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতি বহন করে। মহান আল্লাহর নির্দেশে তিনি নিজ পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে আনুগত্য প্রদর্শন করেছিলেন, তা স্মরণে প্রতিবছর মুসলিমরা পশু কোরবানি করেন। ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায়, দান-সদকা প্রদান এবং কোরবানির মাংস আত্মীয়স্বজন ও দুস্থদের মধ্যে বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করা হয়।

আরও

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

অন্যান্য

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির মেগা দরপত্রকে ঘিরে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ-ইন্ড...

২০২৬-০৯-১২ ১৭:২৯

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্যান্য

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকো...

২০২৬-০৯-১০ ২৩:৪৩

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

অন্যান্য

ক্রেতা-বিক্রেতার সময় ও ঝামেলা কমাতে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে গাড়ি বা মোটরসাইকেল কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত যানবাহন বিক্রি করতে আগ্রহীদের জন্য নতুন একটি মার্কেটপ্লেস হিসে...

২০২৬-০৯-১০ ১৯:০৯

ইউনুস-ফওজুলের ভুল নীতিই বিদ্যুৎ খাতে বর্তমান লোডশেডিং?

অন্যান্য

ইউনুস-ফওজুলের ভুল নীতিই বিদ্যুৎ খাতে বর্তমান লোডশেডিং?

বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে। এর পেছনে যে কারণটি রয়েছে তা সাধারণের ধারণার বাইরে। অভিজ্ঞরা মনে করছেন...

২০২৬-০৯-১০ ১২:২৬

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল: বিনিয়োগকারীদের জন্য আইসিসিবিতে বিশেষ মেলা

অন্যান্য

বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল: বিনিয়োগকারীদের জন্য আইসিসিবিতে বিশেষ মেলা

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে ‘বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল’ প্র...

২০২৬-০৯-১০ ১২:২৪

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

অন্যান্য

গণপূর্তের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও সম্পদের অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী পবিত্র কুমার দাশের বিরুদ্ধে ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেও...

২০২৬-০৯-০৯ ১৭:১৫