মাইলস্টোন ট্র্যাজেডি : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
নিজস্ব প্রতিবেদক
|
২০২৬-০৫-০৭ ১১:৫৪
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থীর উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।
বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এতথ্য নিশ্চিত করেন।
আবেদনে আসামিদের বিরুদ্ধে অবহেলা জনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।