বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আইন-আদালত

খিলক্ষেতে স্বদেশ প্রপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

খিলক্ষেতে স্বদেশ প্রপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

রাজধানীর খিলক্ষেতের বোয়ালিয়া খালে স্বদেশ প্রপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া বোয়ালিয়া খালের সরকারি জমিতে সেতু নির্মাণে রাজউকের দেওয়া অনুমোদন কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

হাইকোর্ট খিলক্ষেত এলাকার বোয়ালিয়া খালের ওপর স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের নির্মাণাধীন বেইলি ব্রিজের কাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি খালটিতে বালু ভরাট কার্যক্রমও স্থগিত করতে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন দেওয়ানের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট রফসান-আল-আলভি জানান, আদালত স্বর্ণালী হাউজিং প্রকল্পের আওতায় নির্মাণাধীন বেইলি ব্রিজের কাজ বন্ধের পাশাপাশি খালে বালু ভরাট কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।

এছাড়া আদালত একটি রুল জারি করে জানতে চেয়েছেন—বোয়ালিয়া খালের সরকারি জমিতে সেতু নির্মাণের জন্য রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) যে অনুমোদন দিয়েছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না।

একই সঙ্গে রাজউক এবং পরিবেশ অধিদপ্তর কেন খাল ভরাট কার্যক্রম বন্ধে ব্যর্থ হয়েছে—তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আদালত রাজউকের চেয়ারম্যান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

এর আগে রিট আবেদনে বলা হয়, বোয়ালিয়া খালে ইতোমধ্যে কংক্রিটের খুঁটি স্থাপন করা হয়েছে, যা খালের স্বাভাবিক পানিপ্রবাহ সংকুচিত করছে। এতে আরও বলা হয়, এসব কার্যক্রম প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) লঙ্ঘন করছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, স্বর্ণালী হাউজিং প্রকল্পের বাসিন্দাদের যাতায়াত সহজ করতে সেতুটি নির্মাণ করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হতে পারে।

আরও

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

২০১৩ সালে শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু বিথী দিওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুঃসম্পর্কের মামা আসামি কান্তি মারাকের মৃত্যুদ...

২০২৬-০৭-০১ ১৪:১১

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আইন-আদালত

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০...

২০২৬-০৬-২৪ ১৮:৩৪

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

আইন-আদালত

আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ম...

২০২৬-০৬-২৪ ১৫:১৩

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪