খাদ্য সরবরাহে বড় ঝুঁকির সতর্কতা, যুক্তরাজ্যে জাতীয় অগ্রাধিকার হিসেবে খাদ্য নিরাপত্তার দাবি
যুক্তরাজ্য ডেস্ক
|
২০২৬-০৬-০৮ ১৪:০০
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
জ্বালানি সংকট, সাইবার হামলা, আন্তর্জাতিক সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ ব্যবস্থা বড় ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে কোল্ড চেইন ফেডারেশন (সিসিএফ)। সংগঠনটি খাদ্য নিরাপত্তাকে তাৎক্ষণিক জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছে।
সিসিএফের মতে, যুক্তরাজ্য খাদ্য আমদানি, সীমিত বন্দর ও বেসরকারি কোল্ড স্টোরেজ ব্যবস্থার ওপর অতিমাত্রায় নির্ভরশীল। জ্বালানি ঘাটতি, বন্যা, তাপপ্রবাহ বা সাইবার হামলার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে সুপারমার্কেটে খাদ্য সংকট দেখা দিতে পারে।
সংগঠনটি কোল্ড স্টোরেজ ও খাদ্য পরিবহন অবকাঠামোকে ‘গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে যুক্তরাজ্য বড় ধরনের খাদ্য সংকট ও সামাজিক অস্থিরতার মুখে পড়তে পারে।