বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

test 3

কবুতরকে খাবার দেওয়ায় লন্ডনে শিক্ষিকাকে ১৫০ পাউন্ড জরিমানা

কবুতরকে খাবার দেওয়ায় লন্ডনে শিক্ষিকাকে ১৫০ পাউন্ড জরিমানা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিম ইলিং এলাকায় কবুতরকে খাবার দেওয়ার ঘটনায় এক ইংরেজি শিক্ষিকাকে ১৫০ পাউন্ড জরিমানা করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনারও সৃষ্টি হয়েছে।

জরিমানার মুখে পড়া শিক্ষিকার নাম হোলি পাইপার। অভিযোগ অনুযায়ী, দুপুরের বিরতির সময় একটি পার্কে পিকনিক করার সময় তিনি স্যান্ডউইচের কিছু অংশ কবুতরের দিকে ছুঁড়ে দেন। পরে বিষয়টি নজরে এলে আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তা তাকে ময়লা-আবর্জনা ছড়ানোর অভিযোগে জরিমানার নোটিশ প্রদান করেন।

হোলি পাইপার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। তার দাবি, পাখিদের খাবার দেওয়াকে যে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।

এ বিষয়ে ইলিং কাউন্সিল জানিয়েছে, জনপরিসরে পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা কঠোর অবস্থান গ্রহণ করেছে। কাউন্সিলের ভাষ্য, উন্মুক্ত স্থানে পাখিদের খাবার দিলে ইঁদুরসহ বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আকৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। এ কারণেই এ ধরনের কর্মকাণ্ডকে ময়লা-আবর্জনা ছড়ানোর আওতায় এনে ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় কর্তৃপক্ষের এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই জরিমানাকে কঠোর বলে মন্তব্য করলেও কাউন্সিল পরিচ্ছন্নতা রক্ষায় তাদের অবস্থানকে যৌক্তিক বলে দাবি করেছে।

আরও

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

test 3

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

২০২৬-০৬-২০ ২১:০৮

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

test 3

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

২০২৬-০৬-২০ ২০:৫৪

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

test 3

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

২০২৬-০৬-২০ ২০:৫২

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

test 3

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

২০২৬-০৬-২০ ২০:৪৯

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

test 3

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

২০২৬-০৬-২০ ২০:৪৬

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

test 3

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

২০২৬-০৬-২০ ২০:৩৭