জ্বালানি স্থাপনায় হামলা ‘বড় ভুল’, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৩-১৯ ১৯:১১
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলাকে প্রতিপক্ষের জন্য ‘বড় ভুল’ বলে উল্লেখ করে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের এক মুখপাত্র এ সতর্কবার্তা দিয়েছেন।
আইএসএনএ বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলার জবাব এখনও শেষ হয়নি। ভবিষ্যতে এ ধরনের হামলা পুনরাবৃত্তি হলে প্রতিক্রিয়া হবে ‘আরও অনেক বেশি কঠোর’।
বিবৃতিতে বলা হয়, “ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা করে শত্রুপক্ষ বড় ধরনের ভুল করেছে।'
মুখপাত্র আরও বলেন, ‘এ ধরনের হামলা আবার হলে শত্রু ও তাদের মিত্রদের জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত অব্যাহত থাকবে, যতক্ষণ না তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।’