সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঝড়ে মেঘনার চরে আটকা লঞ্চ, অল্পের জন্য রক্ষা পেল ৮০ যাত্রী

ঝড়ে মেঘনার চরে আটকা লঞ্চ, অল্পের জন্য রক্ষা পেল ৮০ যাত্রী

ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা লক্ষ্মীপুরের মেঘনা নদীর ডুবোচরে (বগার চর) উঠে আটকে আছে। জোয়ার এলেই লঞ্চ মূল নদীতে নেমে গন্তব্যে পৌঁছাবে। লঞ্চে আটকা পড়া যাত্রীদেরকে অন্য নৌযানের মাধ্যমে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে তাদেকে গন্তব্যে পৌঁছানো হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন, লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়ায় যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। এতে লঞ্চটি প্রায় ৮০ জন যাত্রী নিয়ে চরে আটকা পড়ে। এতে যাত্রীরাও অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। সব যাত্রীকে নিরাপদে অন্য নৌযানে করে উদ্ধার করা হয়েছে। জোয়ার এলে আটকাপড়া লঞ্চটিকে উদ্ধার করা হবে।

জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে লক্ষ্মীপুরের মেঘনা নদীর মজু চৌধুরী হাট ঘাটের পূর্ব-দক্ষিণ দিকে লঞ্চটি আটকা পড়ে। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চটি নদীতে নামতে পারেনি। জোয়ার এলেই নদীতে নামবে লঞ্চটি।

লঞ্চে থাকা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য গণমাধ্যমকে বলেন, লঞ্চটি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের পূর্ব-দক্ষিণের মেঘনা নদী অতিক্রমকালে হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। এ সময় লঞ্চের মাস্টার ঝোড়ো বাতাসের কারণে লঞ্চের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লঞ্চটি নদীর ডুবোচরে উঠে পলির সঙ্গে আটকে যায়। ওই চরের নাম বগার চর। লঞ্চ ডুবোচরে আটকে যাওয়ার পর ভেতরে থাকা নারী-শিশুসহ যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে কান্নাকাটি শুরু করেন।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২