ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে ‘স্বস্তির খবর’ বললেন ইইউ প্রধান
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৪-১৭ ০০:১১
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং একে ‘স্বস্তির খবর’ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত এই যুদ্ধবিরতি ইতিবাচক পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, এই সংঘাতে ইতোমধ্যেই অনেক প্রাণহানি ঘটেছে।
উরসুলা আরও বলেন, ইউরোপ লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে যাবে।
এছাড়া, লেবাননের জনগণের পাশে থাকতে ইউরোপ মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।