শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

রাজনীতি

হান্নান মাসুদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

হান্নান মাসুদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেন, সংসদ সদস্য হতে আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন আব্দুল হান্নান মাসুদ। প্রশ্ন তুলে রাশেদ আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য কারা শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে?

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন- ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট থেকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন হান্নান মাসুদ। ৭ আগস্ট আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটে বেইলি রোডের একটি কেএফসি আউটলেটে হাতিয়ার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার বৈঠক হয়। সেখানে ওই ছবির কয়েকজনসহ জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও তার ভাতিজা রাজু উপস্থিত ছিলেন।

তিনি আরও লেখেন- ৭ আগষ্টের পরে ১২ এবং ১৫ আগস্টেও বাংলামোটরের ওয়াটারফল রেস্টুরেন্টে মিটিং হয়। এই ছবিটি ২২ আগষ্ট হোটেল ফার্সে তোলা। ছবিতে আছেন; (১) আব্দুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদ - চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি, (২) নুরুল ইসলাম মালয়েশিয়া - সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ - সভাপতি ও সোনাদিয়া ইউনিয়নের সভাপতি, (৩) মেরাজ উদ্দিন - নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান, (৪) আলাউদ্দিন বাবু - তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, (৫) যুবলীগ নেতা মাহতাব উদ্দিন রতন প্রমুখ।

অভিযোগ করে রাশেদ বলেন, এসব বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কিভাবে হান্নান মাসুদ হাতিয়ার সংসদ সদস্য হবেন। অর্থাৎ শহীদের রক্ত শুকানোর আগেই আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে এমপি হওয়ার বন্দোবস্ত শুরু হয়।

তিনি প্রশ্ন রেখে বলেন, এবার আমাকে কন- কারা ক্ষমতায় যাওয়ার জন্য শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে?

আরও

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

২০২৬-০৭-১২ ১৮:৩৯

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

রাজনীতি

ঘুষ দিয়ে শিক্ষক হলে শিক্ষার মান বাড়বে না: রিজভী

ঘুষের বিনিময়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সংস্কৃতি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি বলে মন্তব্য করে...

২০২৬-০৭-১১ ২২:৪০

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

রাজনীতি

‘নাসীরুদ্দীন শিবির করতেন, তাকে আমরা সংগঠনে নিইনি’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাস...

২০২৬-০৭-১০ ২২:৪০

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

২০২৬-০৭-০৯ ২৩:১৭

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

২০২৬-০৭-০৭ ১৩:১৯

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

২০২৬-০৭-০৩ ২৩:০৪