শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আজ রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকায় এবং একজন সিলেট বিভাগে মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট মৃত ৭৮৮ জনের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৯৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি ৩০২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ৯৮, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬ হাজার ৫২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৪৮। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে।

আরও

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিললো ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, আছে স্কয়ারের মেডিপ্লাসও

অন্যান্য

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিললো ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, আছে স্কয়ারের মেডিপ্লাসও

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের প্রায় চারটির মধ্যে তিনটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে পরিবে...

২০২৬-০৭-২৬ ১৮:৩৭

কওমি মাদ্রাসার শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?

অন্যান্য

কওমি মাদ্রাসার শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আমাদের সামনে একটি অস্বস্তিকর প্রশ্ন হাজির করেছে—কওমি মাদ্র...

২০২৬-০৭-২৬ ১৬:২৫

বন্ধুমহল থেকে বিশ্ববাজারে ‘দেshe’-এর যাত্রা

অন্যান্য

বন্ধুমহল থেকে বিশ্ববাজারে ‘দেshe’-এর যাত্রা

বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার ব্যস্ততার মাঝেও থেমে থাকেননি রুমাইয়া করিম রামিসা। ইউনাইটেড ইন্টারন্যাশন...

২০২৬-০৭-২৬ ১২:৪০

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

অন্যান্য

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্রের অভিযোগ নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও নেতারা এ...

২০২৬-০৭-২০ ১৭:১৭

রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব: রেলওয়ে

অন্যান্য

রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব: রেলওয়ে

যাত্রী পরিবহন থেকে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধির সুবাদে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৬ কোটি...

২০২৬-০৭-১৯ ১৮:৩৭

বোয়িং-এয়ারবাস রশি টানাটানি: দুই কুলই রাখতে চায় বিমান

অন্যান্য

বোয়িং-এয়ারবাস রশি টানাটানি: দুই কুলই রাখতে চায় বিমান

বাংলাদেশ বিমানের আকাশে ডানা মেলার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় প্রতিদ্বন...

২০২৬-০৭-১৯ ১৮:৩৬