শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

সারা দেশ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৭ জুন) রাত ৯টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) ও আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে মুরগি ব্যবসায়ী বাকি বিল্লাহ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, এক নারী তার শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে রূপপুর থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে কোলেরকান্দি বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়।

এ সময় মোটরসাইকেল চালক শিশুটিকে উদ্ধার করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক শিশুসহ ওই মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মাও গুরুতর আহত হন।

খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস ও পাকশী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত নারীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে ভর্তি।

রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নারীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

আরও

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

সারা দেশ

মেহেরপুরে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকালে গাংনী উপজেলার বামন...

২০২৬-০৭-১৭ ২২:৩৭

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২