বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অর্থনীতি

দেশের সবচেয়ে বড় সার কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ

দেশের সবচেয়ে বড় সার কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ

সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিএসএফসি) সাময়িকভাবে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। জ্বালানি সংকট ও বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে, ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মধ্যে বিদ্যমান উত্তেজনার কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান সোমবার (৬ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানিয়েছে, গত ৩ এপ্রিল থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে এক মাসের জন্য উৎপাদন স্থগিত রাখা হবে, তবে মে মাস থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে কারখানাটি পুনরায় পূর্ণ শক্তিতে উৎপাদনে ফিরবে।

গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি জরুরি সভায় এপ্রিল থেকে জুন মাসের জন্য সার কারখানাগুলোতে রেশনিংয়ের মাধ্যমে গ্যাস সরবরাহ ও উৎপাদন চালু রাখার পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনার অংশ হিসেবে শাহজালাল ফার্টিলাইজারের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

একই সময়ে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)–তেও গ্যাস সরবরাহ রেশনিংয়ের মাধ্যমে সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য, জ্বালানি সংকটের এই সময়ে কৃষি উৎপাদনের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা।

আরও

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

২০২৬-০৭-০৯ ১৪:১৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

২০২৬-০৭-০৮ ২৩:২০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

২০২৬-০৭-০৭ ২৩:২৯