পারিবারিক সূত্রে জানা গেছে, রহিদুল ইসলাম পাওয়ার ট্রিলারে গরু নিয়ে আলমডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে নিজে গাড়ি চালিয়ে রওনা হন। পথিমধ্যে হঠাৎ সামনে একটি ট্রাক চলে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে রহিদুল ইসলাম মারা যান।
একমাত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবার এখন বাকরুদ্ধ। রাহিদুলের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।