বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বিশ্বকাপ ২০২৬: নেইমার বাদ, আনচেলত্তি চূড়ান্ত দল ঘোষণা করবেন ১৮ মে

বিশ্বকাপ ২০২৬: নেইমার বাদ, আনচেলত্তি চূড়ান্ত দল ঘোষণা করবেন ১৮ মে

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে নেইমার জুনিয়র-এর জায়গা নেই বলে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আসন্ন টুর্নামেন্টের জন্য দল চূড়ান্ত করতে আনচেলত্তি ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করেছেন, যেখানে নেইমারের নাম নেই।

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরির কারণে নেইমারকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছিল। আনচেলত্তি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে জানিয়েছিলেন, দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে। তবে তার হাঁটুর ইনজুরি এখনও পুরোপুরি সেরে ওঠেনি।

২৬ সদস্যের স্কোয়াডে ২৪ জনের জায়গা প্রায় নিশ্চিত। বাকি দুইটি জায়গার জন্য লড়াই করছেন লুকাস পাকেতা, এনদ্রিক ও ইগর থিয়াগো। আনচেলত্তির লক্ষ্য, তরুণদের নিয়ে নতুনভাবে দল গড়ে তোলা এবং একক তারকার ওপর নির্ভর না করে দলগত পারফরম্যান্সে জোর দেওয়া।

নেইমারের বাদ পড়ার মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে তার ইনজুরি ও ম্যাচ ফিটনেসের অভাব। ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। ২০২৫ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরেও নেইমার মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন।

নেইমারের সম্ভাব্য বাদ নিয়ে ইতিমধ্যেই বিস্ময় প্রকাশ করেছেন জোসে মরিনহো, রোমারিও, রোনালদো নাজারিও ও কাফু। বর্তমান তারকা রদ্রিগো গোয়েস ও ভিনিসিয়ুস জুনিয়রও তাকে দলে রাখার পক্ষে মত দিয়েছেন। আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন।

আরও

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭