শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

আগুনে ৩০ শতাংশ পুড়েও পেশাদার ফুটবলে ফিরলেন সান্তোস

আগুনে ৩০ শতাংশ পুড়েও পেশাদার ফুটবলে ফিরলেন সান্তোস

জীবন যে কোনো চিত্রনাট্যের চেয়ে কম নয়, এবার তারই প্রমাণ দিলেন ফরাসি ক্লাব মেতজের ১৯ বছর বয়সী ফুটবলার তাহিরিস দস সান্তোস। গত থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা এই তরুণ ফুটবলার অবশেষে সই করেছেন নিজের প্রথম পেশাদার চুক্তিতে।

গত ৩১ ডিসেম্বর সুইজারল্যান্ডের ক্রানস-মনটানা স্কি রিসোর্টের লে কনস্টেলেশন বারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন প্রাণ হারান। সেখানে আটকা পড়েছিলেন সান্তোসও। নিজের সঙ্গিনীকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। শরীরের ৩০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং স্কিন গ্রাফটিং করাতে হয়।

হাসপাতালের বিছানায় শুয়ে যখন অনেকে তার ক্যারিয়ার নিয়ে সংশয়ে ছিলেন, তখন অদম্য জেদ নিয়ে মাঠে ফেরার লড়াই শুরু করেন সান্তোস। ১১ এপ্রিল মেতজ রিজার্ভ দলের হয়ে মাঠে ফেরেন তিনি। তার এই হার না মানা মানসিকতাকে সম্মান জানিয়ে ক্লাব তাকে এক বছরের পেশাদার চুক্তির প্রস্তাব দেয়।

চুক্তি সইয়ের পর সান্তোস বলেন, ‘হাসপাতালে কাটানো কঠিন দিনগুলোর পর এই মুহূর্তটি আমার কাছে বিশেষ কিছু। এই অগ্নিপরীক্ষা আমাকে মানসিকভাবে আরও শক্তিশালী করেছে এবং শিখিয়েছে যে কখনোই হাল ছাড়তে নেই। যারা এখনো জীবনের প্রতিকূলতার সাথে লড়াই করছেন, তাদের বলব- কখনো আশা হারাবেন না।’

আরও

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭