বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

করপোরেট

আধুনিক নগর যাতায়াতের জন্য দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ

আধুনিক নগর যাতায়াতের জন্য দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ

ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ এবং রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মডেল দুটি উদ্বোধন করা হয়। নগর জীবনের দৈনন্দিন যাতায়াতের চাহিদা বিবেচনায় রেখে কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে বাইক দুটি তৈরি করা হয়েছে।

রিভো সি৩৫-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ রিভো সি৩৫-ওয়াই-এর দাম রাখা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা।

রিভো বাংলাদেশের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে রয়েছে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস), যা ব্যাটারির চার্জের শতকরা হার তাৎক্ষণিকভাবে প্রদর্শন করে। পাশাপাশি ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লেতে প্রয়োজনীয় রাইডিং তথ্য সহজেই দেখা যায়।

‘রাইড ডিফারেন্ট’ প্রতিপাদ্যে উন্মোচিত রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই-এ ব্যবহার করা হয়েছে ‘মেকা’ (Mecha) অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি। মডেল দুটি জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন এবং গ্লো রেড—এই চারটি রঙে পাওয়া যাবে।

উভয় মডেলেই রয়েছে ৭২ ভোল্ট ৩৫ অ্যাম্পিয়ার-আওয়ার গ্রাফিন ব্যাটারি এবং উচ্চ-দক্ষতার পাওয়ারট্রেইন। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং রিভো সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। প্রতিষ্ঠানটির দাবি, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই ইলেকট্রিক বাইক দুটি নগর যাতায়াতের জন্য কার্যকর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মি. ভেন নি বলেন, রিভো উদ্ভাবনী প্রকৌশলকে এমন স্মার্ট, শূন্য-নির্গমন প্রযুক্তিতে রূপ দিয়েছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন মেটাতে সহায়তা করে।

নতুন মডেল দুটি বাজারে আনা উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে রিভো বাংলাদেশ। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট এবং একটি কীরিং। অন্যদিকে, রিভো সি৩৫-ওয়াই কিনলে পাওয়া যাবে একটি হেলমেট, একটি টি-শার্ট এবং একটি কীরিং।

মডেল দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত শোরুমে পাওয়া যাবে

আরও

প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে

করপোরেট

প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে

বাংলাদেশে চাঙ্গান অটোমোবাইলের একমাত্র অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন চাঙ্গান সিএস৭৫...

২০২৬-০৭-০৭ ১৬:০৬

মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

করপোরেট

মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য টেকসই জীবিকা এবং আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সম্প্রসারণে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক স...

২০২৬-০৭-০৭ ১৫:৫৭

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করল এনার্জিপ্যাক

করপোরেট

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করল এনার্জিপ্যাক

সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ধনুয়া উচ্চবিদ্যালয়ে একটি অগ্নি নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করেছে এনার্জিপ্যাক...

২০২৬-০৬-২৯ ১৬:০৪

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদযাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

করপোরেট

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদযাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে স...

২০২৬-০৬-২৫ ১৭:৪৬

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত

করপোরেট

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ৪৪তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুন) সকালে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এজিএম-এর...

২০২৬-০৬-২৫ ১৭:৪০

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

করপোরেট

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

স্বামীহারা জুলেখা আক্তারের কাছে একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, নতুন করে বেঁচে থাকার অবলম্বন। তিন সন্তানকে নিয়ে দী...

২০২৬-০৬-২২ ১৫:৩৫