শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড

৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড

আলজেরিয়াকে শেষ ৩২-এ থামিয়ে দিলো সুইজারল্যান্ড। টানা চতুর্থবার বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করল তারা, তবে নকআউটে তাদের জয় এলো ৮৮ বছর পর।

১০ মিনিটে ব্রিল এম্বোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। অবশ্য সব কৃতিত্ব জোহান মানজাম্বির। এই অ্যাটাকিং মিডফিল্ডার আলজেরিয়ার অর্ধ থেকে বল টেনে নেন। তারপর বল নিয়ন্ত্রণে রেখে বক্সে ঢোকেন। ছয় গজ বক্সের মধ্যে এম্বোলোর জন্য সহজ বল বানিয়ে দেন। লিড নেয় সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪৮ সেকেন্ড লেগেছে সুইজারল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করতে। আলজেরিয়া বল বিপদমুক্ত করতে চাইলেও পারেনি। ড্যান এনডোয়ে বক্সের প্রান্তে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দূরের কোণা দিয়ে জাল কাঁপান।

৮১ মিনিটে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করে সুইজারল্যান্ড। দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা রেইডার গোড়ালির শটে ফাঁকা জালে বল না জড়িয়ে গোলরক্ষকের হাতে তুলে দেন।

১৯৩৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচে জিতল সুইজারল্যান্ড। ওইবার তারা শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। জার্মানিকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ আটে হাঙ্গেরির কাছে ২-০ গোলে হারে তারা।

শেষ ষোলোতে সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়া বা ঘানার বিপক্ষে। দুই দল শেষ ৩২ এর মুখোমুখি হবে আজ।

আরও

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭