শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অর্থনীতি

৪ কোটি লিটার ভোজ্যতেল ও সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

৪ কোটি লিটার ভোজ্যতেল ও সাড়ে ২২ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

রমজান ও পরবর্তী সময়ে বাজার সরবরাহ স্বাভাবিক রাখতে চার কোটি লিটার ভোজ্যতেল এবং ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। আজ বুধবার (২৪ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রস্তাবের আওতায় ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনা হবে। এই চার কোটি লিটার ভোজ্যতেল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটারের পেট বোতল) কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এই তেল সরবরাহ করবে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে প্রতি লিটার পাম অলিনের দাম পড়বে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার আরেকটি প্রস্তাবও পাস হয়েছে। ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এই সয়াবিন তেল কেনা হবে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে। প্রতি লিটার সয়াবিন তেলের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

ভোজ্যতেলের পাশাপাশি নিম্নবিত্তদের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের আওতায় বিতরণের লক্ষ্যে ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে কমিটি। এতে সরকারের মোট খরচ ধরা হয়েছে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার টাকা।

এর মধ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) সরবরাহ করবে চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস। ৮১ কোটি ৪৭ লাখ টাকার এই চালানে প্রতি কেজি ডালের দাম পড়বে ৮১ টাকা ৪৭ পয়সা।

বাকি ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে আমদানি করা হবে। ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ের এই চালানে প্রতি কেজি ডালের আমদানি মূল্য পড়বে ৭৪ টাকা ৮৬ পয়সা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারিভাবে এই বিপুল পরিমাণ নিত্যপণ্য সংগ্রহের ফলে বাজারে পণ্যগুলোর মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

আরও

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

২০২৬-০৭-১০ ১৪:৪৪

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

২০২৬-০৭-১০ ০০:০৬

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

২০২৬-০৭-০৯ ১৪:১৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

২০২৬-০৭-০৮ ২৩:২০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

২০২৬-০৭-০৭ ২৩:২৯